০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ডিএসইতে চালু হলো ‘ইনফরমেশন হেল্প ডেস্ক’

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) আরও সেবা কার্যকর ও সহজ করে তুলতে একটি নতুন বহুমুখী ‘ইনফরমেশন হেল্প ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এই উদ্যোগের মাধ্যমে ডিএসই পুঁজিবাজারের তথ্য সেবা আরো দ্রুত, কার্যকর এবং সহজলভ্য হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, যিনি এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন। তিনি বলেন, এই নতুন পরিষেবা চালুর ফলে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডাররা পুঁজিবাজার সংক্রান্ত যে কোন তথ্য সহজে পেয়ে যাবেন। এটির মাধ্যমে তথ্যসম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার দ্রুত ও নির্ভুল সমাধান সম্ভব হবে। ফলে ডিএসইর সেবার মান আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং গ্রাহকবান্ধব হবে।

আসাদুর রহমান আশা প্রকাশ করেন, এই হেল্প ডেস্ক ডিএসইর বাজার অংশগ্রহণকারীদের মধ্যে আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অনুষ্ঠানে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ডিএসইতে চালু হলো ‘ইনফরমেশন হেল্প ডেস্ক’

প্রকাশিতঃ ১১:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫