১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

অক্ষয় খান্না ‘দৃশ্যম ৩’ ছাড়লেন

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তির জন্য দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। কিন্তু এই প্রত্যাশার মধ্যেই একটি দুঃখজনক খবর এসেছে চলচ্চিত্র প্রেমীদের জন্য—অক্ষয় খান্না, যিনি এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রে অভিনয় করে থাকেন, তিনি নিজেকে এই ছবিটি থেকে সরিয়ে নিচ্ছেন। ২০২৬ সালের ২ অক্টোবর ছবিটির মুক্তির পরিকল্পনা থাকলেও সব কিছু ঠিকঠাক থাকাকালীন, হঠাৎ করেই এই সিদ্ধান্ত ভক্ত এবং দর্শকদের জন্য হতাশার খবর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর অক্ষয়ের এই সিদ্ধান্তে চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, অক্ষয় খান্নার এই সিদ্ধান্তের পিছনে কোনো পারিশ্রমিকের সমস্যা নয়। মূল কারণ হলো চিত্রনাট্য নিয়ে নির্মাতাদের সঙ্গে তাঁর সৃজনশীল মতপার্থক্য। অক্ষয় তাঁর অনস্ক্রিন উপস্থিতি এবং চরিত্রের গভীরতা উন্নত করতে কিছু বিশেষ পরিবর্তনের প্রস্তাব করেছিলেন। কিন্তু নির্মাতারা সেই পরিবর্তনের সঙ্গে ঐকমত্যে না পৌঁছানোর কারণে তিনি এই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। যদিও অক্ষয় খান্না বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে ঘনিষ্ঠ সূত্রগুলো এই খবর নিশ্চিত করেছে।

অবাক করার বিষয় হলো, এর কিছুদিন আগে রণবীর সিং ‘ডন ৩’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন। মজার বিষয় হলো, রণবীর সিং ও অক্ষয় খান্না উভয়েই সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। সেই ছবিতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তারা, ছাড়াও ছিলেন আর মাধবন ও সঞ্জয় দত্তসহ অনেকে। এই একের পর এক বড় প্রজেক্ট থেকে শীর্ষ তারকাদের সরে যাওয়া বলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার দেখুন ‘দৃশ্যম ৩’ এর মতো প্রতীক্ষিত সিনেমায় অক্ষয় খান্নার অনুপস্থিতি কী ধরনের প্রভাব ফেলবে গল্পের ধারায়—এটাই এখন কৌতূহলের বিষয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

অক্ষয় খান্না ‘দৃশ্যম ৩’ ছাড়লেন

প্রকাশিতঃ ১১:৫৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫