১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যাত্রাবাড়ীর কুতুবখালী চেকপোস্টে পুলিশ কনস্টেবল ছুরিকাঘাতে গুরুতর আহত দুর্বল বলে কাউকে আঘাত করা যাবে না: গয়েশ্বর দুর্বল বলে কাউকে আঘাত করা চলবে না: গয়েশ্বর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১০–১২ মার্চের মধ্যে বসতে পারে ঈদুল ফিতরের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা মাতৃভাষা দিবসে আনসার-ভিডিপি একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ উদ্বোধন অমর একুশে: চিরগৌরব ও আত্মপরিচয়ের দিন প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

বিশ্বকাপে খেলতে না পেরে দুই ক্রিকেটার প্রায় কোমায় গিয়েছিলেন: কোচ সালাউদ্দিন

নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় আইসিসি আমাদের দলের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে দিয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত করেছিল। এই সিদ্ধান্তকে ঘিরে লাল-সবুজ শিবিরে ছিল হতাশা ও আফসোস, যা মিরপুরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশ করেছেন বিসিবির প্রবীণ সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, কলকাতায় খেলা দেখার পরে মনে হয়েছিল ওই উইকেট আমাদের জন্য বেশ উপযোগী হতো। খেলার গতি, কন্ডিশন—এসব দেখলে আমার মনে হচ্ছিল আমরা সেখানে ভালো করার অনেক সুযোগ পেতাম। তাই বিশ্বকাপে না যেতে পারাটা খেলোয়াড়দের জন্য এক বড় ধাক্কা ছিল।

নিজেদের প্রস্তুতি ও আশা-পরিকল্পনা স্মরণ করে সালাউদ্দিন আরো জানান, ‘‘টি-টোয়েন্টি দলে আমাদের একটি সুশৃঙ্খল ইউনিট গঠিত ছিল এবং বিশ্বকাপকে ঘিরে অনেক স্বপ্ন ছিল। এখন আফসোস করলেই কী লাভ, কিন্তু সব দিক বিবেচনা করলে আমাদের ভালো করার যথেষ্ট সুযোগ ছিল।’’

বিশ্বকাপে না যাওয়ার মানসিক প্রভাবের কথাও তুলে ধরে তিনি বলেন, ‘‘আমি জানি আমার দুইজন খেলোয়াড় প্রায় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। আমরা তাদেরকে (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠেই ফিরিয়ে আনতে পেরেছি—ওটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। যে খেলোয়াড় বাইরে গিয়েছিল, ওইরা আবার মাঠে এসে রান করেছে।’’

এদিকে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি কার—এই বিতর্ককে নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন। শুরুতে সরকার বলছে—এরকম দাবি উঠে এলেও পরে বিসিবি ও খেলোয়াড়দের ওপর দায় চাপানোর চেষ্টাে তিনি বিস্মিত।

আসিফ নজরুলকে উদ্দেশ্য করে সালাউদ্দিন বলেন, ‘‘উনি খাড়ার ওপর এভাবে মিথ্যা কথা বলবেন—আমি সেটা মানতেই পারছি না। উনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক—দেশের শীর্ষ বিদ্যাপীঠের একজন মানুষ হিসেবে এরকম মন্তব্য করা উচিত নয়। আমি কীভাবে ছেলেদের সামনে আমার মুখ রাখব, ভাবতেই পারছি না।’’

রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনের কারণে একটি বড় আসর থেকে বঞ্চিত হওয়ার ঘাত-প্রতিঘাতে শুধু খেলোয়াড়রাই নয় কোচ এবং পুরো স্টাফরাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—এমনটাই জানান সালাউদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় দলের স্বপ্ন ও প্রস্তুতিকে বড় ধাক্কা লেগেছে এবং দেশের ক্রিকেটের জন্য এই হার মেনে নেওয়া কঠিন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

যাত্রাবাড়ীর কুতুবখালী চেকপোস্টে পুলিশ কনস্টেবল ছুরিকাঘাতে গুরুতর আহত

বিশ্বকাপে খেলতে না পেরে দুই ক্রিকেটার প্রায় কোমায় গিয়েছিলেন: কোচ সালাউদ্দিন

প্রকাশিতঃ ১১:৩৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬