০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চলতি ও আগামী মাসে দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি ৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াওয়ের সৌজন্য সাক্ষাৎ টাইমের ‘বিশ্বের সেরা ১০০’ তালিকায় জায়গা পেয়ে সংসদে প্রধানমন্ত্রীর অভিনন্দন এপ্রিলেই ভারত থেকে আরও ১৭ হাজার টন ডিজেল আসছে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বদলি প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এজেক প্লাস সম্মেলনে বক্তব্য রাখলেন কক্সবাজার থেকে শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে: বিমানমন্ত্রী প্রধানমন্ত্রী ঘোষণা: ১ জুলাই থেকে পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু প্রধানমন্ত্রী জানালেন: সরকারি ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত

দুর্বল বলে কাউকে আঘাত করা চলবে না: গয়েশ্বর

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুরে নিজের বাসভবনে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রশাসনকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসনের কাজ মন্ত্রী বা সংসদ সদস্যকে খুশি করা নয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের শাসনকালে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে এবং তিনি সেটির পুনরাবৃত্তি দেখতে চান না। প্রশাসন যদি কোনো ব্যক্তিকে খুশি করতে আইনের বাইরে যায়, তিনি সংসদে তার বিরুদ্ধে কণ্ঠ তুলবেন বলে হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, ‘‘আমি মন্ত্রী হতে রাজনীতি করিনি। কাউকে সান্ত্বনা হিসেবে টিকে দেওয়া হলে সেটিকে আমি অপমান মনে করব। আমি জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কথা বলতে নির্বাচন করেছি।’’

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর অভিযোগ করেন যে, প্রচুর সংখ্যক ব্যাজ বিতরণ করেও প্রত্যাশিত ভোট পাওয়া যায়নি। নিজের পরিবারের সদস্য ও সমর্থকদের ভোট নিশ্চিত করতে না পারায় তিনি হতাশা প্রকাশ করেন এবং কেরানীগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ফলাফল সন্তোষজনক হয়নি বলে জানান।

সভায় তিনি দলের কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, দুর্বল বলে কাউকে আঘাত করা যাবে না; দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে। অতীতে প্রশাসন ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি সতর্ক করেন এবং থানার কমিটির অনুমতি ছাড়া কেউ থানায় কোনো কাজে যাবে না বলে দিকনির্দেশনা দেন।

সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা

দুর্বল বলে কাউকে আঘাত করা চলবে না: গয়েশ্বর

প্রকাশিতঃ ০৩:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬