০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী

ভ্যাম্পায়ার চরিত্রে সিফাত নুসরাত — ‘দ্য রেড মুন’ মেগা সিরিজ

বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির ৫৫ বছরের পথচলায় এবার যুক্ত হচ্ছে এক নতুন মাত্রা। হলিউড–বলিউডের পর্দায় যেসব ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফ গল্প আলোচিত, সেই অতিপ্রাকৃত স্বাদ এবার দেশীয় প্রেক্ষাপটে তুলে আনছেন অভিনেত্রী ও তরুণ উদ্যোক্তা সিফাত নুসরাত। নিজের লেখা অপ্রকাশিত উপন্যাস ‘দ্য রেড মুন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ১০ পর্বের মেগা সিরিজটি, যা ‘রেড প্রোডাকশনস’ ব্যানারে তৈরি করা হচ্ছে।

সিফাত নুসরাতের পাণ্ডুলিপি বই প্রকাশের আগেই বিক্রি হয়ে যাওয়ায় তিনি বাংলাদেশের ‘জেন-জি’ প্রজন্মের প্রথম লেখক হিসেবে এক অনন্য রেকর্ড গড়েছেন—এটি বিনোদন জগৎেও আলাদা করে আলোচনা তৈরি করেছে। প্রজেক্টটিকে নির্মাতা ও কলাকুশলীরা আন্তর্জাতিক মানের একটি সুপারন্যাচারাল সিরিজ হিসেবে দাবি করছেন, যা দেশের ফ্যান্টাসি কনটেন্টকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হল অভিনয়শিল্পীদের বৈচিত্র্যময় কাস্টিং। প্রধান নারী চরিত্রে ভ্যাম্পায়ারের ভূমিকায় দেখা যাবে সিফাত নুসরাতকে। তার বিপরীতে প্রথমবারের মতো নেকড়ে-মানুষ বা ‘ওয়্যারউলফ’ চরিত্রে উপস্থিত হচ্ছেন শক্তিমান অভিনেতা শ্যামল মাওলা। সাধারণ মানুষদের সংঘাত, আবেগ ও অতিপ্রাকৃত ঘটনাগুলোর ব্যবধান দেখাতে একটি গুরুত্বপুর্ন চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।

নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে সিফাত জানিয়েছেন, ২০২৫ সাল থেকেই বড় এ প্রজেক্টের কাজ শুরু হয়েছে। সিজন ওয়ানের ১০ পর্বের মধ্যে এখন পর্যন্ত ৭টি পর্বের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি ৩টির দৃশ্যধারণ দ্রুতগতিতে চলছে। ইতোমধ্যে সম্পন্ন পর্বগুলোর ডাবিংও শেষ করা হয়েছে। নিখুঁত এক কাজ উপহার দেওয়ার উদ্দেশ্যেই তিনি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন এবং সেই নিরবতার জন্য গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

দেশীয় বাস্তবতায় এমন এক ভিন্নধর্মী কাহিনী দর্শকের মধ্যে ব্যাপক কৌতূহল জাগিয়েছে। সিরিজটি অতিপ্রাকৃত রহস্য, রোমাঞ্চ ও আধুনিক জীবনের মিলনে গড়ে উঠেছে এবং দ্রুতই কোনো শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে পরিকল্পনা করা হচ্ছে।

সিফাত ও নির্মাণ টিমের বক্তব্য, ‘দ্য রেড মুন’ প্রমাণ করবে যে দেশীয় নির্মাতারাও আন্তর্জাতিক মানসম্পন্ন ফ্যান্টাসি ও সুপারন্যাচারাল কনটেন্ট তৈরি করতে সক্ষম। সংশ্লিষ্টরা আশা করছেন—এই বড় বাজেটের সিরিজটি ঢালিউডের গতানুগতিক ধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দর্শকদের মধ্যে সুপারন্যাচারাল জেনরির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো

ভ্যাম্পায়ার চরিত্রে সিফাত নুসরাত — ‘দ্য রেড মুন’ মেগা সিরিজ

প্রকাশিতঃ ০৬:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬