০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

দীর্ঘ ১০–১৫ বছর ধরে গড়া বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বাড়া রোধ করা এবং দীর্ঘ ১০–১৫ বছর ধরে গড়ে ওঠা বাজার সিন্ডিকেট ভেঙে দিতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি সারাদেশে চাঁদাবাজি নির্মূল এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ তৈরি করাও তার দপ্তরের প্রধান অগ্রাধিকার হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশাও পূরণ করা। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা সরকারের অগ্রাধিকার বলে তিনি জানান।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং ১০–১৫ বছর ধরে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়া যায় — সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গতানুগতিক পন্থার বাইরে গিয়ে নতুন ও সৃজনশীল উপায়ে ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

মন্ত্রী পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথাও আরও জোর দিয়ে বলেন এবং দ্রুত কার্যকরের জন্য সারাদেশে চাঁদাবাজি নির্মূলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রথম ধাপে বিভাগীয় শহর ও বড় নগরগুলোতে এ কার্যক্রম শুরু হবে এবং এর জন্য প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাইবেন তিনি।

বৈঠকে ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ ও পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। ডিসিসিআই-এর জ্যেষ্ঠ সহসভাপতি রাজীব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালেম সোলায়মান, সচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী ও অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

দীর্ঘ ১০–১৫ বছর ধরে গড়া বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ ০৭:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬