০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত চলছে, প্রয়োজনে আবারও হবে: স্থানীয় সরকারের মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে, এবং প্রয়োজনে পুনরায় তদন্ত করা হবে। তিনি বলেন, এখন বিষয়টি আদালতাধীন, তাই পুরো তালিকা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত এক হাফেজিয়া মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের পরে সুযোগ পেয়ে ঠাকুরগাঁওয়ে এসে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি আল্লাহর কাছে এই দোয়া করেন, যেন মাদরাসার উন্নয়ন কার্যক্রমে তিনি আরও অংশগ্রহণ করতে পারেন।

তিনি উল্লেখ করেন, ঠাকুরগাঁওয়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি অত্যন্ত সমর্থন পেয়েছেন। তাদের এই সহায়তা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অনুরোধ করেন, এই সহযোগিতা অব্যাহত রাখতে।

এছাড়া, তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে সুষ্ঠু ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের যেকোনো প্রয়োজনীয় কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে ঋণী, কারণ তাদের ভোটের মাধ্যমেই আমি আজকের মন্ত্রী। তাদের ভোটের কারণেই আমি এই পদে আসীন হয়েছি।

বিকেলে নিজ বাসভবনে পৌঁছালে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীরা তার জন্য গার্ড অব অনার প্রদান করেন। পরে সংগঠনের নেতারা ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত জেলা প্রবেশক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত চলছে, প্রয়োজনে আবারও হবে: স্থানীয় সরকারের মন্ত্রী

প্রকাশিতঃ ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬