০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, দেবো না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় নষ্ট না করে ভবিষ্যত গঠনে মনোযোগ দিতে হবে। আমরা কীভাবে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তর করতে পারি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি—এসব বিষয়ে নজর দেওয়াই এখন সময়ের দাবি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলার সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘যার যার কাজ নিজে করে চলবে। যারা দুর্নীতিতে জড়াবে, তাদের দেখার জন্য আছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবো না।’’

মন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কাজের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের জন্য বিশেষ কর্মসূচি চালু করা হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী যে বড় কর্মসূচি দিয়েছেন, তাতে ফ্যামিলি কার্ড দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে।

ঠাকুরগাঁওবাসীর বহু দাবির মধ্যে একটি হলো মেডিকেল কলেজ। মির্জা ফখরুল জানান, পরিদর্শন টিম ইতোমধ্যে স্থানীয় পরিস্থিতি যাচাই করেছে এবং তারা জানিয়েছে যে ২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফাজান। সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলার সকল দপ্তরের প্রধানরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, দেবো না: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ১১:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬