০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য কাজে মনোনিবেশ করা উচিত। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত কীভাবে দ্রুত এগিয়ে জানো, দেশকে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও মজবুত করা। এই বিষয়গুলোতে নজর দেওয়াই এখন প্রধান কাজ।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলার সব সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, যাদের কাজ আছে তারা সেভাবেই কাজ করবে; যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। “আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিইনি, দেবো না,” তিনি জোর দিয়ে বলেন।

মন্ত্রী আরও জানান, সরকারের অন্যান্য অগ্রাধিকারগুলোর মধ্যে মাদক প্রতিরোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশের জন্য তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। মির্জা ফখরুল বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর অন্যতম বড় কর্মসূচি ফ্যামিলি কার্ড দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।”

ঠাকুরগাঁওবাসীর দাবি মেটাতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টিও তিনি উল্লেখ করেন। মন্ত্রণালয়ের পরিদর্শনটিম ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ান করে বলে জানিয়ে তিনি বলেন, ২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফাজানার। সভায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ০৩:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬