০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

আমরা কখনও দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবো না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি যে কোনো নেতিবাচক কার্যক্রম— সেটা কখনোই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়াই এখন প্রধান কাজ। কীভাবে দ্রুত এগিয়ে দেশকে সমৃদ্ধ অর্থনীতির দিকে নিয়ে যাওয়া যাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা যাবে—এসই বিষয়ের উপর সকলকে মনোনিবেশ করতে হবে। যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে সংস্থাগুলো কাজ করবে; দমনবিরোধী সংস্থা (দুদক) রয়েছে এবং তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আমাদের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম। দেশের শান্তি-শৃঙ্খলা এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকবিরোধী উদ্যোগ জোরদার করা হবে।

ভবিষ্যত বাংলাদেশ সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের জন্য কর্মসংস্থানমূলক বিভিন্ন পরিকল্পনা চালু রাখা হবে। দেশের প্রধানমন্ত্রীর প্রধান কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড দ্রুত বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঠাকুরগাঁওবাসীর বহুদিনের দাবির অন্যতম ছিল একটি মেডিকেল কলেজ। এ বিষয়ে পরিদর্শন টিম ইতোমধ্যে পরিদর্শন করে জানিয়েছে, ‘২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে’—এমনটিও সভায় উল্লেখ করেন মির্জা ফখরুল।

জেলা প্রশাসক ইশরাত ফাজানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার সব সরকারি দপ্তরের প্রধানরা। সভা শেষে এলাকার উন্নয়ন ও সেবা নিশ্চিতকরণ নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দেন অংশগ্রহণকারীরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

আমরা কখনও দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবো না: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ০৮:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬