০৯:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা করতে হবে। কীভাবে দ্রুত এগোতে পারি, দেশকে কীভাবে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা যাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা সম্ভব—এসব বিষয়েই নজর দেওয়া উচিত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলার সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “যার-যার কাজ আছে, তারা সেটাই করবে। যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেইনি, দেবো না।”

মন্ত্রী আরও জানান, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে মাদক নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ নিশ্চিত করা হলে দেশ এগিয়ে যাবে এবং তরুণ শক্তিকে সঠিক পথে নেতৃত্ব দেয়া সম্ভব হবে।

আগামীর বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের জন্য বিভিন্ন কর্মসূচি চালু থাকবে। দেশের প্রধানমন্ত্রীর অন্যতম বড় উদ্যোগ হিসেবে পারিবারিক কার্ড (ফ্যামিলি কার্ড) দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী।

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রসঙ্গেও তিনি কথা বলেন। মির্জা ফখরুল জানান, ইতিমধ্যে পরিদর্শন টিম মাঠ পর্যায়ে কাজ করেছে এবং তাদের রিপোর্ট অনুযায়ী ২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইশরাত ফাজানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার সব সরকারি দপ্তরের প্রধানগণ। সভায় স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক কাজকে ত্বরান্বিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ১১:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬