০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

আমরা দুর্নীতিকে কখনও প্রশ্রয় দিইনি, দেবো না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যৎ নিয়ে কাজ করতে সময় নষ্ট করা উচিত নয়; সময়কে কাজে লাগিয়ে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘যারা তাদের কাজ করবেন, তারা করবেন; যারা দুর্নীতি করবেন, তাদের দেখার জন্য আছে দুদক। আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিইনি, দেবো না।’’ তিনি আরও জানান যে সরকারের অগ্রাধিকার হিসেবে মাদক নিয়ন্ত্রণের ওপর জোর দেয়া হচ্ছে।

আগামী বাংলাদেশের পরিকল্পনা নিয়ে মির্জা ফখরুল বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের উপযোগী কর্মসূচি চালু করা হবে। প্রধানমন্ত্রীর একটি প্রধান উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড দ্রুত কার্যকর করা হবে বলে তিনি জানান।

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির মধ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে পাঠানো পরিদর্শন টিম ইতিপূর্বে ঘুরে দেখে এবং তাদের রিপোর্টে বলা হয়েছে যে ‘‘২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে’’।

মতবিনিময় সভার সভাপতি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফাজানা। সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার সকল দপ্তরের প্রধানগণ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

আমরা দুর্নীতিকে কখনও প্রশ্রয় দিইনি, দেবো না: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ০৮:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬