০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী

পাকিস্তান সিরিজেও নেই সাকিব, ভক্তদের অপেক্ষা আরও লম্বা

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘতর হলো। আসন্ন পাকিস্তান সিরিজের সম্ভাব্য স্কোয়াডে অভিজ্ঞ এই অলরাউন্ডারের নাম নেই, ফলে লাল-সবুজ জার্সিতে তার প্রত্যাবর্তন আপাতত আপাতত স্থগিত রাখা হল।

বিসিবির পরিচালক আসিফ আকবর গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জানান, সাকিবের মামলার বিষয়টি নিয়ে বিসিবি মন্ত্রণালয়ের সঙ্গে সংহতভাবে কাজ করছে। তিনি বলেন, ‘সাকিবের আইনি জটিলতা নিরসনের জন্য বিসিবি এবং আমাদের লিগ্যাল টিম সক্রিয় রয়েছে। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আমরা সাকিবভক্তদের মতো পুরো বাংলাদেশও দ্রুততম সময়ের মধ্যে তাঁকে মাঠে দেখার অপেক্ষায় আছে।’

নির্বাচকদের যুক্তি, সাকিব দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন এবং নিয়মিত দলীয় অনুশীলন ও ম্যাচ রুটিন থেকে দূরে থাকায় তাকে সরাসরি গুরুত্বপূর্ণ সিরিজে যুক্ত করা যৌক্তিক হবে না। এছাড়া তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতায় ইতোমধ্যে কোনো কার্যকর অগ্রগতি না থাকায় তিনি এখনই দেশে ফিরছেন না—এও তার স্কোয়াডে নাম না থাকার একটি কারণ বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। বিসিবি আনুষ্ঠানিক স্কোয়াড এখনও প্রকাশ না করলেও সাকিবের অনুপস্থিতি ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের মাঝে হতাশা সৃষ্টি করেছে।

এখন দেখার বিষয়, আইনি বাধা কাটিয়ে কবে এবং কীভাবে দেশের এই তারকা ক্রিকেটার পুনরায় দলের নিয়মিত সদস্য হিসেবে যোগ দেবেন। বিসিবি আশা প্রকাশ করেছে—আইনি প্রক্রিয়া শেষ হলে সাকিব দ্রুত মাঠে ফিরবেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো

পাকিস্তান সিরিজেও নেই সাকিব, ভক্তদের অপেক্ষা আরও লম্বা

প্রকাশিতঃ ০৮:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬