১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বৈশ্বিক শিশু নিপীড়ন চক্রের অভিযোগে এফবিআই গ্রেপ্তার করেছেন বাংলাদেশি

মার্কিন ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই এক বাংলাদেশি নাগরিককে শিশু যৌন নিপীড়নের একটি বৈশ্বিক চক্র পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জোবাইদুল আমিন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি।

এফবিআই জানিয়েছে, মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর গত বুধবার জোবাইদুলকে যুক্তরাষ্ট্রে নিলে তাকে আলাস্কার উদ্দেশে স্থানান্তর করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে ওই অঙ্গরাজ্যের আদালতে হাজির করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জোবাইদুল একটি বহুজাগতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আদালতের নথি অনুযায়ী ২০২২ সালের জুলাইয়ে ২৮ বছর বয়সী জোবাইদুলের বিরুদ্ধে ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন করে। অভিযোগে উল্লেখ করা হয় যে আলাস্কা ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য এবং বিদেশে থাকা কয়েকশ অপ্রাপ্তবয়স্ককে তিনি নিপীড়নের সাথে জড়িত রেখেছিলেন।

আদালত নথি জানায়, জোবাইদুল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ—যেমন ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট—ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করত এবং তাদের ওপর চাপ প্রয়োগ করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করাত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের আগে জোবাইদুল মালয়েশিয়ায় একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করতেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরি সংক্রান্ত ১৩টি অভিযোগ আনা হয়।

জোবাইদুলকে গ্রেপ্তারের জন্য মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌথভাবে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডির উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে শত শত অপ্রাপ্তবয়স্কের ওপর নির্যাতনের অভিযোগে একজন বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে; এটি বিদেশে লুকিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করার প্রশাসনের জোরালো প্রচেষ্টার আরেকটি সফল উদাহরণ।’

বিজ্ঞপ্তি অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে জোবাইদুলকে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ আজীবন কারাদণ্ড হতে পারে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বৈশ্বিক শিশু নিপীড়ন চক্রের অভিযোগে এফবিআই গ্রেপ্তার করেছেন বাংলাদেশি

প্রকাশিতঃ ০৮:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬