১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা রামিসা হত্যা-ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে কাল হজ পরবর্তী ফিরতি অভিযানে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি প্রধানমন্ত্রীর সান্নিধ্যে দৃষ্টিহীন নূরজাহানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হজ শেষ: দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি চালুর তিন মাসে নবনির্মিত এটিসি টাওয়ার আয় ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তারেক রহমান বর্জ্য অপসারণে গাফিলতির ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন

বিশ্বব্যাপী প্রতারণা মোকাবিলায় নীতিবিধি চর্চা ও সমন্বয় বাড়াতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য ‘‘গ্লোবাল ফ্রড সামিট’’ে অংশ নিতে আজ রোববার রাজধানী ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মাদক ও অপরাধবিষয়ক জাতিসংঘ দপ্তর (UNODC) ও আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল) যৌথভাবে আয়োজিত এই দুই দিনব্যাপী সামিট ১৬ ও ১৭ মার্চ ভিয়েনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সামিটে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভার উদ্বোধনী ও পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক এবং ‘প্রতারণা দমনে জাতীয় অঙ্গীকার’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতারণা প্রতিরোধের জন্য অভিজ্ঞতা বিনিময় ও নেয়া যেতে পারে এমন কার্যকর নীতিমালা নিয়ে আলোচনা করবেন তিনি।

সামিটের ফাঁকে তিনি মাদক ও অপরাধবিষয়ক জাতিসংঘ দপ্তরের নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন, যেখানে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে কথা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিকেল ৪টা ৫০ মিনিটে এথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে ভিয়েনার উদ্দেশে রওনা হবেন। সামিট শেষে তিনি ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন

প্রকাশিতঃ ১০:৪১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬