০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঈদযাত্রায় তেলের ভোগান্তি, বাসচালক ও পরিবহনকর্মীর দুর্ভোগ চলছেই ঢাকা থেকে ১৭ দিনে মধ্যপ্রাচ্যগামী ৫২৮টি ফ্লাইট বাতিল প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করবে সরকার: তারেক রহমান শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস বাধ্যতামূলক ঘোষণা র‍্যাব ও পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী বাজারে অযৌক্তিক মূল্যবৈষম্য তদন্তে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করবে সরকার: বাণিজ্যমন্ত্রী জ্বালানি সংকটে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, মাসিক ক্ষতি প্রায় ১৫৬ কোটি টাকা ডা. জাহেদ উর রহমানকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব লাইলাতুল কদর: প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা

সৈয়দপুরে বিএনপির ইফতার মাহফিল ও খাল খনন কর্মসূচি আলোচনা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও খাল খনন কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার (১২ মার্চ) শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হয়।

সৈয়দপুর বিএনপির সভাপতি আবদুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু (এমপি)। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলার উর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল্লাহ রুবেল, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম।

স্থানীয় পর্যায় থেকে উপস্থিত ছিলেন সৈয়দপুর বিএনপির সহ-সভাপতি এসএম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ রশিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক শেখ বাবলু প্রমুখ।

সভায় ইফতার সহ স্থানীয় দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এবং খালের নালা পরিষ্কার ও খননের মাধ্যমে বন্যা ও জলাবদ্ধতা রোধসহ স্থানীয় গণপরিবেশ উন্নয়নের তাত্ক্ষণিক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে উক্ত কার্যসূচি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ঢাকা থেকে ১৭ দিনে মধ্যপ্রাচ্যগামী ৫২৮টি ফ্লাইট বাতিল

সৈয়দপুরে বিএনপির ইফতার মাহফিল ও খাল খনন কর্মসূচি আলোচনা

প্রকাশিতঃ ১০:৪২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬