০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

৫ বাংলাদেশি নিহতের ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীকে সমবেদনা চিঠি

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। প্রেসিডেন্টের কার্যালয় মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট মুইজ্জু প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আহতদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, এ কঠিন সময় মালদ্বীপের সরকার ও জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, মালদ্বীপবাসী ক্ষতিগ্রস্ত সকলের পাশে রয়েছে।

রাষ্ট্রপতি আরও নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা বেশি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সমাজে রাখা মূল্যবান অবদানকেও বিশেষভাবে স্মরণ করেন।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ মালদ্বী‌পের রাজধানী মালেতে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপের একটি গেস্টহাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়; পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

প্রেসিডেন্টের চিঠিটি দুই দেশের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার প্রকাশ হিসেবে মনে করা হচ্ছে, এবং আহতদের দ্রুত সুস্থতা ও দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

৫ বাংলাদেশি নিহতের ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীকে সমবেদনা চিঠি

প্রকাশিতঃ ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬