০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

পাটুরিয়া নৌপথ সরেজমিনে পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়কভাবে কেটে যাচ্ছে। ভিড় থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ভোগের খবর পাওয়া যায়নি; যাত্রী ও যানবাহনের পারাপার নিরবচ্ছিন্ন এবং স্বাভাবিক গতিতে চলছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান নিজে সার্বিক অবস্থা দেখার জন্য এসব ঘাট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘাটগুলোর পরিচালনা, যাত্রীর সেবা ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিকতা ও নিয়মিত তদারকির কারণে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করেছে। তিনি বলেন, কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নেওয়ায় ভিড় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং যাত্রীসেবায় কোনো অবহেলা হওয়া হয়নি।

প্রতিমন্ত্রী আরো জানান যে, ঘাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে পাটুরিয়া লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ার ঘটনা রুখতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথেও বিকল্প ব্যবস্থা থাকায় এবারের ঈদযাত্রা সাধারণ মানুষের জন্য তুলনামূলকভাবে আরামদায়ক হয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

পাটুরিয়া নৌপথ সরেজমিনে পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান

প্রকাশিতঃ ০৭:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬