০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ঈদে জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের তৎপরতা বাড়ল

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে র‍্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা পরিদর্শন শেষে র‍্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ সাংবাদিকদের বলেন, জাতীয় ঈদগাহসহ সব ঈদগাহ, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট যেখানে জনসমাগম বেশি সেখানে অতিরিক্ত র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এখন আগের তুলনায় অনেক জোরদার করা হয়েছে। মোবাইল পেট্রোলিং, ফুট পেট্রোল ও স্থায়ী চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে যাতে তৎক্ষণাৎ সাড়া দেয়া যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করা যায়।

র‍্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিস্পোজাল ইউনিট বর্তমান রয়েছে এবং সন্ত্রাস, মাদকসহ অন্যান্য অপরাধ সংক্রান্ত অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কর্নেল ইফতেখার। পাশাপাশি সাইবার মনিটরিং টিম গুজব, উসকানি ও বানোয়াট খবর প্রতিহত করার জন্য সার্বক্ষণিক কাজ করছে; যে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অংশগ্রহণকারী ও সাধারণ মানুষকে অনুরোধ করেন—জনজীবনে স্বস্তি রাখতে পুলিশের নির্দেশনা মেনে চলতে এবং সন্দেহজনক পরিস্থিতি বা ঘটনা দেখলে দ্রুত র‍্যাবকে জানাতে। কর্নেল ইফতেখার আশ্বাস দেন, ‘‘এবারের ঈদ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে—আমরা সেটা নিশ্চিত করতে প্রতিস্বতর প্রস্তুত।’’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ঈদে জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের তৎপরতা বাড়ল

প্রকাশিতঃ ০৭:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬