১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ঈদুল ফিতরের দিনে মা–বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে বিএনপি নেতা তারেক রহমান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

শনিবার (২১ মার্চ) তিনি মরহুম মা-বাবার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

এর আগে এদিন সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত বিশিষ্টজন ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়ের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ কয়েক বছর পর নিজের দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ঈদুল ফিতরের দিনে মা–বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিতঃ ০২:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬