০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সৌদি আরব ইরানি কূটনীতিকদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা

সৌদি আরব ইরানের সামরিক অ্যাটাশে ও দূতাবাসের চার কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশে থেকে চলে যেতে নির্দেশ দিয়েছেন এবং তাদের ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।

সৌদি কর্তৃপক্ষ বলছে, নিজ ভূখণ্ডে বারবার ইরান থেকে চালানো হামলার অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি তীব্রায়িত মধ্যপ্রাচ্য সংকটের সময়কালেই সৌদি আরবে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে; কর্তৃপক্ষ জানিয়েছে, সেগুলোর বেশিরভাগ প্রতিহত করা সম্ভব হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্ক করা হয়েছে, ইরানের হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে ‘‘বড় ধরনের পরিণতি’’ আসতে পারে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, সাম্প্রতিক হামলার পর ইরানের ওপর তাদের সব আস্থা ভেঙে গেছে এবং প্রয়োজন হলে তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে রেখেছে।

উল্লেখ্য, দীর্ঘ বৈরিতার পর ২০২৩ সালে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছিল। সেই সম্পর্ক এখন দ্রুত সংকটগ্রস্ত হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান-সংক্রান্ত উত্তেজনা এবং উপসাগরীয় প্রতিবেশীদের ওপর হামলার ফলে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি ও উৎপাদনে বিঘ্ন ঘটছে।

এর আগে গত বুধবার কাতারও দোহায় নিযুক্ত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশে এবং তাদের কয়েকজন কর্মীর ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সৌদি আরব ইরানি কূটনীতিকদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা

প্রকাশিতঃ ০২:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬