০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা প্রধানমন্ত্রী: স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমকে উজ্জীবিত করে দৌলতদিয়া ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায়, উদ্ধারকাজ চলছে আঞ্চলিক কার্যালয়েও বায়োমেট্রিক যাচাই শুরু তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশরের ১৮তম অ্যাটর্নি জেনারেল ঋণের জট খুলছে: ১.৩ বিলিয়ন ডলারের কিস্তি পাওয়ার সম্ভাবনা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবद्धভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার ক্ষতিপূরণে ১০টি শনিবার সরকারী প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ জুলাই দায়মুক্তি অধ্যাদেশে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামে সম্প্রতি কৃষক খলিলুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হয়ে গেলে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ান নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে কৃষক খলিলুর রহমানের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেন, যাতে তারা কিছুটা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে।

এসময় কেএম শফিউল আলম সুমন বলেন, মানুষ মানুষের জন্য—একটি পরিবার বিপদে পড়লে সমাজের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই মানসিকতা থেকেই তিনি এই সহায়তা দিয়েছেন এবং ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী মানুষের দুঃখে-সুখে সহায়তায় থাকবেন, ইনশাআল্লাহ। তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ার কামনা করেন।

সহায়তা কর্মসূচিতে নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকিসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রী: স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমকে উজ্জীবিত করে

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন

প্রকাশিতঃ ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬