০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপি সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামে কৃষক খলিলুর রহমানের বাড়িতে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে তার পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে সাংগঠনিক নেতাকর্মীদের সঙ্গে নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান সুমন। তিনি সেখানে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দিয়ে পরিবারের কিছুটা ত্রাণের ব্যবস্থা করেন, যাতে তারা কিছুটা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে।

সুমন বলেন, মানুষ মানুষের জন্য; যখন কোনো পরিবার বিপদে পড়ে, তখন সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। এই দায়বোধ থেকেই তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা এবং তাদের সহায়তা করা বলে জানান। তিনি আশা প্রকাশ করেন যে ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং ভবিষ্যতেও মানুষের সুখ—দুঃখে পাশে থাকবেন ইনশাআল্লাহ।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকি সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা সুমনের এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখেছেন এবং এমন সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপি সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন

প্রকাশিতঃ ০৭:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬