১২:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ট্রাম্প কটাক্ষ: ‘ম্যাক্রোঁর স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে কটাক্ষ করে নতুন বিতর্ক তৈরি করেছেন। এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে নিজের ফোনালাপের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি ফ্রান্সে ফোন করি—ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন।’

হোয়াইট হাউসের ইউটিউবে অল্প সময়ের জন্য প্রকাশিত ওই ভিডিওতে ট্রাম্প ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ন্যাটো মিত্রদের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘তাদের আমাদের দরকার ছিল না, কিন্তু তবুও আমি অনুরোধ করেছিলাম।’

ট্রাম্প আরও জানান, তিনি ম্যাক্রোঁকে উপসাগরীয় অঞ্চলে সহায়তা পাঠাতে জাহাজ পাঠানোর অনুরোধ করেছিলেন। তার দাবি অনুযায়ী, ম্যাক্রোঁ তা মানেননি এবং বলেন—যুদ্ধ শেষ হলে সহায়তা করবেন। ট্রাম্প আক্ষেপ করে বলেন, ‘আমি বলেছি, যুদ্ধ শেষ হওয়ার পর নয়, এখনই আমাদের সাহায্য দরকার।’

ভিডিওতে ট্রাম্প ২০২৫ সালের মে মাসে ভাইরাল হওয়া একটি ক্লিপের কথাও উল্লেখ করেন, যেখানে দাবি করা হয়েছিল ব্রিজিট ম্যাক্রোঁ ভিয়েতনাম সফরের সময় করোনা করে মাইকে চড় দিয়েছেন—যা পরবর্তীতে ইমানুয়েল ম্যাক্রোঁ ভুয়া তথ্য বা অপপ্রচার হিসেবে উড়িয়ে দিয়েছেন।

এ সময় ট্রাম্প ন্যাটোকে কঠোর ভাষায় সমালোচিত করে বলেন, ‘বড় কোনো যুদ্ধ হলে ন্যাটো পাশে থাকবে না,’ এবং ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও অভিহিত করেন। এই মন্তব্যগুলো আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে নতুন আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ট্রাম্প কটাক্ষ: ‘ম্যাক্রোঁর স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন’

প্রকাশিতঃ ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬