০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের ঘোষণা

জ্বালানি সাশ্র্যের লক্ষ্যে সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ সিদ্ধান্ত শুক্রবার (৩ এপ্রিল) থেকে বাস্তবায়নের কথা জানানো হয়েছে।

দোকান মালিক সমিতি বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিবেচনায় রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হোটেল, ফার্মেসি, জরুরি পরিষেবা প্রদানকারী দোকান এবং কাঁচাবাজার এই নিয়মের আওতার বাইরে থাকবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, বিজ্ঞপ্তি বৃহস্পতিবারই জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তিনি জানান, হতে পারে কিছু ব্যবসা প্রতিষ্ঠান এখনও এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত নয়, তাই শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রায় সব শপিংমল ও দোকানে এটি বাস্তবায়িত হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের ঘোষণা

প্রকাশিতঃ ০৭:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬