১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ইরান সংঘাতে এখনও পর্যন্ত ৬ প্রবাসী বাংলাদেশি নিহত

ইরান সংঘাতে এখনও পর্যন্ত ৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে ৩ জনের মরদেহ ইতোমধ্যেই সরকারি সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সময় নতুন ভিসা বা পুরোনো ভিসার মেয়াদ নিয়ে যেসব প্রবাসী জটিলতায় পড়েছেন, তাদের সমস্যা সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদেরকে আশ্বস্ত করে উল্লেখ করেন, এই সংকটের সময়ে প্রবাসী বাংলাদেশিরা যেন নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন সেজন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় স্থানীয় দূতাবাসগুলো সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ইরান সংঘাতে এখনও পর্যন্ত ৬ প্রবাসী বাংলাদেশি নিহত

প্রকাশিতঃ ১০:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬