০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নবনিযুক্ত ফরিদপুর জেলা প্রশাসক জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন

ফরিদপুর জেলা পরিষয়ের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসাইন খান পলাশ শনিবার (৪ এপ্রিল) দলের নেতাকর্মীদের নেতৃত্বে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করে মরহুম দুই নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের পর আফজাল হোসাইন খান পলাশ বিশেষ দোয়া পরিচালনা করে দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে তিনি নবনিযুক্ত দায়িত্বে তাঁকে সুযোগ দেয়ায় দলনেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে তিনি জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করবেন। তিনি ফরিদপুরে নাগরিক সেবা নিশ্চিত করা, স্বচ্ছতা পুনরুদ্ধার করা এবং দুর্নীতির বিষয়ে শূন্য সহনশীলতা বজায় রাখা তার মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

আফজাল পলাশ বলেন, ‘‘আমাদের কার্যক্রমের সূচনা জিয়া-খালেদার মাজার জিয়ারত থেকেই করা হলো; তাদের আদর্শ আমাদের অনুপ্রেরণার উৎস। দলনেতার দিকনির্দেশনা মেনে মানুষকেন্দ্রিক উদ্যোগ নিয়ে কাজ করব এবং সকলের সহযোগিতা চেয়েছি।’’

অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র নেতা মো: শামীম হোসেন, খন্দকার শামসুল আরেফিন সাগর, জাকির হোসেন নিশাত, আসিব আক্তার টনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, মুক্তার খান, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম সেন্টু, মহানগর জাসাসের যুগ্ন আহবায়ক মো: কামাল হোসেন, মাহে আলম গোগা, সেলিম মাতুব্বর, মোহাম্মদ আলেব, মোহাম্মদ সুমন, শহিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নবনিযুক্ত ফরিদপুর জেলা প্রশাসক জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন

প্রকাশিতঃ ০৭:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬