০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউট (BCI)–এর কর্পোরেট সদস্যপদ অর্জন করেছে

বাংলাদেশ ব্যাংক বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউট কর্পোরেট ইউকে (BCI)-এর কর্পোরেট সদস্যপদ অর্জন করেছে। এই তথ্যটি ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানোন্নয়নের একটি নতুন মাইলফলক হিসেবে বাংলাদেশ ব্যাংক BCI-এর সদস্যপদ লাভ করেছে। ব্যাংক তার কার্যক্রমের ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও ঝুঁকি-প্রতিরোধী সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে বিদ্যমান ‘বিজনেস কন্টিনিউটি প্ল্যান–২০১৫’ এর উন্নত সংস্করণ প্রণয়ের উদ্যোগ নেয়।

এই পদক্ষেপকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে গত কিছু সময়ে বাংলাদেশ ব্যাংক যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত পেশাগত সংস্থা বিসিআই-এর সদস্যপদ গ্রহণ করেছে। সদস্যপদটি বাংলাদেশ ব্যাংকের বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট ও অপারেশনাল রেসিলিয়েন্স সংক্রান্ত কাজকে আরও সুসংহত ও আধুনিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিসিআই (BCI) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট এবং অপারেশনাল রেসিলিয়েন্স বিষয়ে মানদণ্ড নির্ধারণ, গবেষণা ও প্রশিক্ষণ প্রদানে বিশ্বাসযোগ্য ভূমিকা রাখে।

BCI-এর সদস্যপদ লাভের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এখন সর্বাধুনিক জ্ঞান, গাইডলাইন, টুলস ও আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসে সরাসরি প্রবেশাধিকার পাবে। পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তর্জাতিক প্রশিক্ষণ, সার্টিফিকেশন, সেমিনার, গবেষণা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য স্বনামধন্য আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার পেশাজীবী বিসিআই-এর সাথে সংযুক্ত এবং তাদের বেস্ট প্র্যাকটিস অনুসরণ করে। এ কারণে বিসিআই একটি শক্তিশালী বৈশ্বিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

এই সদস্যপদ বাংলাদেশ ব্যাংকের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে — যা কেবল অভ্যন্তরীণ কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করবে না, বরং দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থার ওপর জনগণ ও অংশীদারদের আস্থা আরও মজবুত করবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউট (BCI)–এর কর্পোরেট সদস্যপদ অর্জন করেছে

প্রকাশিতঃ ১০:৩৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬