০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকরা তাঁর ওপর নিয়মিত তদারকি করছেন।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বৃহস্পতিবার জানান, কেবিনে স্যারকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আগের তুলনায় তার অবস্থা অনেকটাই ভালো। প্রতিদিন থেরাপি দেওয়া হচ্ছে এবং ডাক্তাররা পূর্ণতই কেয়ার করছেন।

এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। বর্তমানে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরে অবস্থান করে তাঁর চিকিৎসার ব্যবস্থাপনা করছেন।

প্রসঙ্গত, মির্জা আব্বাস ১১ মার্চ রমজান মাসের ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দেশের বিশিষ্ট নিউরো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠন করে দ্রুত মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ অবস্থার অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে

প্রকাশিতঃ ১০:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬