১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এপ্রিলেই ভারত থেকে আরও ১৭ হাজার টন ডিজেল আসছে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বদলি প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এজেক প্লাস সম্মেলনে বক্তব্য রাখলেন কক্সবাজার থেকে শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে: বিমানমন্ত্রী প্রধানমন্ত্রী ঘোষণা: ১ জুলাই থেকে পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু প্রধানমন্ত্রী জানালেন: সরকারি ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত পহেলা বৈশাখে ধর্ম-বর্ণ বিভেদের কোনো স্থান নেই: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে জিয়ারত প্রধানমন্ত্রী: গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি হাতে খেয়ে দেখব টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে জিয়ারত করলেন তারেক রহমান

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) আর নেই

ইন্না লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর খবরটি তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম. চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এবং দেশের আইন-আদালত ক্ষেত্রে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে আইনজীবী সমাজ ও রাজনীতিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বদলি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) আর নেই

প্রকাশিতঃ ০৭:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬