০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রধানমন্ত্রী আজ রাতেই হজ ফ্লাইট উদ্বোধন করবেন চট্টগ্রামে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল, চারটি ট্যাংকার আগামীকাল ও রবিবার পৌঁছাবে চলতি ও আগামী মাসে দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি ৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াওয়ের সৌজন্য সাক্ষাৎ টাইমের ‘বিশ্বের সেরা ১০০’ তালিকায় জায়গা পেয়ে সংসদে প্রধানমন্ত্রীর অভিনন্দন এপ্রিলেই ভারত থেকে আরও ১৭ হাজার টন ডিজেল আসছে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বদলি প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এজেক প্লাস সম্মেলনে বক্তব্য রাখলেন কক্সবাজার থেকে শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে: বিমানমন্ত্রী

বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকার রমনা পার্কের জারুল চত্ত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছিলেন—“কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নয়।” তিনি বলেন, ‘‘আমরা প্রতিশোধ ও প্রতিহিংসাকে বিশ্বাস করি না।’’

মন্ত্রী আরও বলেন, সরকারের প্রধানও এই ধারণাকে সমর্থন করেন। আমরা সবাই মিলে এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সমাজ চাই যেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু গণতন্ত্র টিকে থাকবে। তার ভাষ্য, ‘‘সবার উপরে বাংলাদেশ—এটাই আমাদের অঙ্গীকার।’’

নীতাই রায় আরও জানান, তাদের লক্ষ্য হলো ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ বাংলাদেশের নির্মাণ। নববর্ষের আনন্দ উদযাপনের প্রসঙ্গে তিনি বলেন, এ সময়ে পুরো শহরই আনন্দ ও উৎসবমুখর হয়ে উঠেছে।

অনুষ্ঠানে উপস্থিতদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে মন্ত্রী দেশবাসীর জন্য শান্তি, ঐক্য এবং উন্নয়নের প্রত্যাশা রাখেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল, চারটি ট্যাংকার আগামীকাল ও রবিবার পৌঁছাবে

বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

প্রকাশিতঃ ১০:৪১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬