০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রী আজ রাতেই হজ ফ্লাইট উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর উদ্বোধনী হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছাড়বে।

আজ (১৭ এপ্রিল) মোট ১৪টি হজ ফ্লাইট নির্ধারিত আছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সৌদি এয়ারলাইন্স সাউদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট চালাবে। এসব তথ্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন পবিত্র হজ আদায় করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজ পালন করার জন্য সৌদি আরবে যাবেন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তির অনুবর্তীভাবে মোট যাত্রীদের শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে; বাকি ৫০ ভাগের মধ্যে সাউদিয়া শতকরা ৩৫ ভাগ এবং ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী বহন করবে।

প্রি-হজ ফ্লাইট মোট ২০৭টি, যা ২১ মে পর্যন্ত পরিচালিত হবে। এ ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ মে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে পহেলা জুলাই পর্যন্ত।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

প্রধানমন্ত্রী আজ রাতেই হজ ফ্লাইট উদ্বোধন করবেন

প্রকাশিতঃ ১০:৪২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬