০৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সংস্কৃতিমন্ত্রী: বিএনপি প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিশোধমূলক বা প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া জীবনের সংকটে থেকেও বলেছিলেন, ‘কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নয়’। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না—এটাই আমাদের অবস্থান।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীও এ ধরনের রাজনীতিকে মেনে নেন না। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক সমাজ গড়তে চাই—যেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু গণতন্ত্র বজায় থাকবে। সবার আগে বাংলাদেশ—এটাই তাদের অঙ্গীকার, যোগ করেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেছিলেন, ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা কাজ করবেন। নববর্ষ উপলক্ষে সারা শহর আনন্দমুখর হওয়ায় তা জনগণের ঐক্য এবং উৎসবমুখর পরিবেশের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সংস্কৃতিমন্ত্রী: বিএনপি প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না

প্রকাশিতঃ ০২:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬