০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

আগরতলা মামলায় শেখ মুজিবকে মুক্ত করাতে জামায়াত আন্দোলন করেছিল: শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলায় থেকে মুক্ত করার জন্য তখন জামায়াত আন্দোলন করেছিল।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামের ইতিহাসই গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। যেখানে যেখানে গণতন্ত্র নস্যাৎ করা হয়েছে, সেখানে আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করে এসেছি। তিনি জানান, মরহুম শেখ মুজিবুর রহমান যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন, তখন তৎকালীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে জামায়াত আন্দোলন চালিয়েছিল।

তিনি আরও বলেন, আমরা একটি দেশপ্রেমিক জাতি এবং এবারের নির্বাচনে সেটাই স্বীকৃত হয়েছে। আমরা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি। স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামায়াত পরিষ্কার অবস্থান নিয়েছে। তাই মেহেরবানি করে অতীত ইতিহাস টেনে বর্তমান জামায়াতকে দোষারোপ করা যাবে না, এমন আবেদনও করেন তিনি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

আগরতলা মামলায় শেখ মুজিবকে মুক্ত করাতে জামায়াত আন্দোলন করেছিল: শাহজাহান

প্রকাশিতঃ ০৭:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬