১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বন্ধ বস্ত্র ও পাট কারখানা পুনরুজ্জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ ১৬ ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে মনিরা শারমিনের আবেদন: নুসরাত তাবাসসুমের এমপি গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ মনিরা শারমিনের আবেদন: নুসরাত তাবাসসুমের এমপি গেজেট প্রকাশ না করার অনুরোধ সিসি নোটিশে হাজিরা না করলে সমন বা গ্রেপ্তারি—ডিএমপি ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫ থানা থেকে লুট হওয়া অস্ত্র–সরঞ্জাম ব্যবহার করে ডাকাতি: র‍্যাব দুই গ্রেপ্তার মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রহস্যময় আগুন; ৮৩টি ল্যাপটপ অনুপস্থিত

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল, প্রথম দফায় নেই বাবর

বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (৩ মে) ভোর পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের দল। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে ক্রিকেটারদের সরাসরি নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

দলের প্রথম দফায় বাকি খেলোয়াড়দের মাঝে উপস্থিত নেই দলের মূল তারকা ব্যাটসম্যান বাবর আজম। তবে অধিনায়ক শান মাসুদ, উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও পেস তারকা শাহীন শাহ আফ্রিদি সহ বেশ কয়েকজন প্রধান ক্রিকেটার ঢাকায় এসেছেন।

এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। সিরিজের শুরুতেই পাকিস্তানের টেস্ট দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন দেখা গেছে—প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ এবার টেস্ট কোচ হিসেবে অভিষেক করছেন। তাঁর সাথে ব্যাটিং কোচ হিসেবে আছেন আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন উমর গুল।

ঘোষিত স্কোয়াডে আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি—এই চারজন নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে মিরপুর ও সিলেট টেস্টের প্রস্তুতি শুরু হবে সফরকারীদের।

সূচি অনুযায়ী প্রথম টেস্ট ম্যাচটি ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ সিরিজ শেষ করে বিশ্রাম ছাড়াই বাবরদের বিপক্ষে নামতে হবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের; ঘরের মাঠে ভালো ফল করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় অবস্থান মজবুত করাও এক গুরুত্বপূর্ণ লক্ষ্য।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল, প্রথম দফায় নেই বাবর

প্রকাশিতঃ ০২:২২:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬