০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ফুলবাড়িয়ার সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ার ছয়বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক এমএনএ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি এলাকার শিক্ষা, যোগাযোগ ও গণকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগ গড়া ও কার্যকরভাবে চলমান ছিল।

মরহুমের জানাজার নামাজ আজ রবিবার তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫টায় তিনি প্রতিষ্ঠিত এতিমখানা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পারিবারিক ও রাজনৈতিক মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে; মরহুমের জন্য দোয়া কামনা করা হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ফুলবাড়িয়ার সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের মৃত্যু

প্রকাশিতঃ ০২:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬