০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের একমাস পূর্তিতে রোমান্টিক রণবীর-আলিয়া

দেখতে দেখতে বিয়ের ৩০ দিনের সফর পূর্ণ করে ফেললেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর এই বিশেষ দিনটা বিশেষভাবেই উদযাপন করলেন রণবীর ঘরণী। এদিন স্বামী রণবীরের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ অদেখা রোম্যান্টিক ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া।

গত মাসের ১৪ তারিখ রণবীরের বাড়ির বারান্দাতে চার পাক ঘুরে সারাজীবনের মতো পরস্পরকে আপন করে নিয়েছিলেন রণবীর-আলিয়া। বিয়ের প্রতিটা ছবি যেন রূপকথা। প্রেমে-আদরে রালিয়ার মাখামাখি দেখে মুগ্ধ সব্বাই।

এদিন নিজের ইনস্টাগ্রামে স্বামী রণবীরের সঙ্গে তিনটি ছবি শেয়ার করেছেন আলিয়া। তিনটি ছবিতে তিনটি ইমোজি, একটা লাল হৃদয়, একটা ডান্সিং গার্ল ও কেকের। উপরের তিন ছবির মধ্যে মাঝেরটি রণবীর-আলিয়ার সংগীত অনুষ্ঠানের, যেখানে রণবীরের চোখে হারিয়ে গিয়েছেন আলিয়া। অপর দুটি বিয়ের পার্টির।

ভক্তরা এই ছবিতে ভালোবাসা উজাড় করে দিচ্ছে। তাদের কথায়, ‘আদর্শ দম্পতি রণবীর-আলিয়া’, কেউ লিখছেন, ‘রব নে বানাদি জোড়ি’।

১৪ এপ্রিল জুহুর ‘বাস্তু’র বারান্দায় বিয়ে হয় ‘রালিয়া’র। পাঁচ বছরের সম্পর্কের শেষে নতুন ইনিংস শুরু করেন আলিয়া আর রণবীর। প্রেম নিয়ে প্রথমদিকে চুপচাপ থাকলেও ২০১৮ সালে সোনম কাপুরের বিয়েতে একসাথে হাজির হয়ে সম্পর্ক অফিসিয়াল করেছিলেন তাঁরা। এরপর ২০২০ সালে আলিয়া রণবীরের সাথে প্রথম ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। সাক্ষাৎকারে আরকে মেনে নেন সম্পর্কের কথা। ভাট ও কাপুর পরিবারকে তারপর থেকে প্রায়ই একসাথে দেখা যেতে থাকে তখন থেকেই।

উল্লেখ্য, রণবীর আর আলিয়াকে খুব জলদি দেখা যাবে স্ক্রিন শেয়ার করতে প্রথমবার। অয়ন মুখোপাধ্যায়ের ফ্যান্টাসি ড্রামা ‘ব্রহ্মাস্ত্র’তে। ৯ সেপ্টেম্বর ২০২২ ছবিটি মুক্তি পাওয়ার কথা। এতে রয়েছেন অমিচতাভ বচ্চন, মৌনি রায় ও নাগার্জুনাও।.

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

বিয়ের একমাস পূর্তিতে রোমান্টিক রণবীর-আলিয়া

প্রকাশিতঃ ০১:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২