০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় যাব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি টালবাহানা ও অনড়তার কারণে বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে তাঁরা বাধ্য হয়ে আবার গণআন্দোলনে নামবেন। শনিবার (৯ মে) দুপুরে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি এই সর্তকবার্তা দেন।

নাহিদ ইসলামের দাবি, সরকার জুলাই সনদকে এড়াতে টালবাহানা করছে। গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে—এ বিষয়ে কোনও ছলচাতুরি চলবে না, তিনি বলেন।

সংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘সংস্কার বাস্তবায়নে আমরা আবার রাস্তায় যেতে চাই না। আমরা অস্থিতিশীলতা চাই না—রাস্তায় যাওয়া আমাদের শেষ অপশন। তবে যদি সরকার বিরোধী দলের সহযোগিতাকে উপেক্ষা করে, তখন আমরা রাস্তায় যাওয়ার পথেই বাধ্য হব।’’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে প্রকাশ্যে প্রচার চালিয়েছেন; কিন্তু ক্ষমতায় আসার পর তারা সেই অবস্থান থেকে সরে এসে বিরোধিতা শুরু করেছেন, যা মূলত জনগণের আকাঙ্ক্ষাকে প্রত্যাখ্যানের শামিল। তিনি জানিয়েছেন, রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা ও শান্তিপূর্ণ কর্মসূচি চলবে এবং সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের পথও নেয়া হবে।

এ আলোচনা সভার আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, তারিকুল ইসলাম ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় যাব: নাহিদ ইসলাম

প্রকাশিতঃ ০২:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬