০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত সোমবার (১১ মে) ফাইনাল খেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ২–১ সেটে পরাজিত করে ছাত্র বিভাগে শিরোপা জিতে নেয় চবি দল।

এর আগেই সেমিফাইনালে শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে চবি, যা তাদের চ্যাম্পিয়ন হওয়া পথে মজবুত ভিত্তি তৈরি করে।

স্পোর্টস সাইন্স বিভাগের চার কৃতি ক্রীড়াবিদ — আব্দুর রহিম রাকিব, মুশফিক অভি, আল মাশরাফি হাসান ও তাযবি উল হাসান অয়ন — দারুণ নৈপুণ্যে খেলায় দলের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করেন এবং জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন বলেন, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে।’ তিনি আরও জানান, ভবিষ্যতেও খেলোয়াড়দের বিভিন্নভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় তাদের পাশে থাকবে।

এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে উল্লাস প্রকাশ করেছেন এবং তাদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় হিসেবে মর্যাদা দিয়েছেন। খেলোয়াড় ও সমর্থকদের আশা, এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশিতঃ ০২:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬