০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশে প্রথম ‘অরেঞ্জ’ জিরো-কুপন বন্ডের ই-সাবস্ক্রিপশন শুরু

দেশের পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘সাজিদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন। সোমাবার ডিএসই পিএলসি ও এই বন্ডের ইস্যু ম্যানেজার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর করে প্রক্রিয়াটি উদ্বোধন করা হয়। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের নিজস্ব ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সার্ভিস (ইএসএস) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত প্রথম প্রাইভেট বন্ড, যা যোগ্য বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সাবস্ক্রিপশন আগামী ২৩ মে পর্যন্ত চলবে।

বন্ডটির মোট অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকা, এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে। বিনিয়োগকারীদের সুবিধা বিবেচনায় রেখে বন্ডটি ১, ২ ও ৩ বছরের তিনটি ভিন্ন মেয়াদে সাজানো হয়েছে, যাতে তারা নিজেদের ঝুঁকি ও সময়সীমা অনুযায়ী পছন্দ করতে পারেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, অরেঞ্জ বন্ডের মতো উদ্ভাবনী অর্থায়ন কাঠামো পুঁজিবাজারে বিকল্প সূত্র তৈরি করছে এবং দেশের অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ পুঁজিবাজারকে আরও বৈচিত্র্যময় ও স্থিতিশীল করার ক্ষেত্রে সহায়ক হবে।

সাজিদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক বন্ডটির সামাজিক গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই ‘অরেঞ্জ বন্ড’ একটি সময়োপযোগী এবং ফলপ্রসূ পদক্ষেপ হবে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী সৈয়দ রাশেদ হোসেন বলেন, এই বন্ড বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন থিম্যাটিক বন্ড বাজার গড়ে তোলার ভিত্তি সৃষ্টি করবে। এটি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে সামাজিক কল্যাণের সঙ্গে সঙ্গে নিশ্চিত আর্থিক রিটার্ন পাওয়ার সুযোগ থাকবে।

ডিএসই’র নিকুঞ্জ অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা মনে করছেন, এই বন্ড দেশের পুঁজিবাজারে বৈচিত্র্য আনবে এবং বিকল্প ফাইন্যান্সিংয়ের ধারাকে শক্তিশালী করবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বাংলাদেশে প্রথম ‘অরেঞ্জ’ জিরো-কুপন বন্ডের ই-সাবস্ক্রিপশন শুরু

প্রকাশিতঃ ০৭:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬