০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

চুক্তি না হলে ইরানে কিছুই বাঁচবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি খুব তাড়াতাড়ি কোনো চুক্তিতে রাজি না হয় তবে চরম ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, “ইরানের জন্য সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না।”

টাইমস অব ইসরায়েলের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে কথা বলার পরই ট্রাম্প এই কড়া হুমকি দিয়েছেন। এর আগে ট্রাম্প আরও হুমকি দিয়েছিলেন যে, যুদ্ধবিরতির পরে ইরান কোনো চুক্তিতে রাজি না হলে তাদের সভ্যতা নাশ করে দেওয়া হবে। কয়েকদিন আগে তিনি বলেছেন, যুদ্ধবিরতি এখন ‘মুমূর্ষু অবস্থায়’ রয়েছে।

এদিকে দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে বলেছেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এক বা দু’দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে।

এলমাসরি বলেন, এর পেছনে ট্রাম্পকে পরামর্শ দিচ্ছে নানা ধরনের লোক—এর মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের প্রবলভাবে যুদ্ধপন্থী ব্যক্তিরা। তিনি আরও বলেন, ‘ট্রাম্প ইরানিদের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিলেন, তা তারা পাননি।’ এলমাসরি যোগ করেন, ট্রাম্প আলোচনাকে ভিন্নভাবে এগোবে বলে ভেবেছিলেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক শীর্ষ সম্মেলনে তার উচ্চ প্রত্যাশা ছিল।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

চুক্তি না হলে ইরানে কিছুই বাঁচবে না: ট্রাম্প

প্রকাশিতঃ ১০:৩৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬