০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

জনগণ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দেশের মানুষ কখনোই জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাবে না’। তিনি ১৯৭১ সালে জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকাকে স্মরণ করে বলেছেন, তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে—এই কারণেই জনমত তাদের কখনও ক্ষমতায় আনবে না বলে তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন।

বুধবার (২০ মে) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানের আগে তিনি নিজে পরিত্যক্ত বিমানবন্দরটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী ও অন্যান্য অতিথিদের এলে উপস্থিত উৎসুক জনতা উল্লাসে ফেটে পড়ে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে এবং ফুলে-ফুলে বরণ করে নেওয়া হয়। লাল গালিচা বিছিয়ে করা রাজকীয় সংবর্ধনায় তিনেই এলাকার মানুষের আন্তরিক ভালোবাসায় লক্ষণীয়ভাবে মুগ্ধ হন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল আরো একটি দলকে উদ্দেশ্য করে বলেন, ‘একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে—নামটা তো সবাই জানেন।’ তখন উপস্থিত জনতা জোরে চিৎকার করে ‘জামায়াতে ইসলামী’ নামে সাড়া দেয়। মন্ত্রী এরপর বলে উঠেন, ‘নামটা জোরে বলতে হবে। মিথ্যা বলে, ধর্মের নামে ছলচাতুরি করে এই দেশে রাজনীতি করা যাবে না; সত্য বলেই রাজনীতি করতে হবে।’

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় আরও বক্তব্য রাখেন—ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা, সুধিজন এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

জনগণ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ০৭:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬