১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

চিফ হুইপ: সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে

রবিবার (২৪ মে) সংসদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিদ্যুতে স্বাবলম্বী হতে সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে।

তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে জেলা ও উপজেলার পর্যায়ের সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজ করা হবে, যাতে সরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্বভাবে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

বিদ্যুৎজনিত সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আগামী অধিবেশনে বিস্তারিতভাবে আলোচনা হবে বলেও জানান তিনি। সংবিধান সংশোধন কমিটিতে শেষ পর্যন্ত বিরোধী দলও অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন চিফ হুইপ।

তিনি আরও জানান, প্রথম অধিবেশনে বাতিল করা ১৬টি অধ্যাদেশ পরবর্তী অধিবেশনেও আলোকপাত করা হবে কি না তা এখনই নিশ্চিত নয়। সাধারণত সংসদ চলাকালের যে কোনো অধিবেশনে আইন পাস হতে পারে, তবে বাজেট অধিবেশনে প্রধানত বাজেট সংক্রান্ত আলোচনা ও প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

চিফ হুইপ: সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে

প্রকাশিতঃ ০৭:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬