০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রী ও জায়মা নিয়ে মন্তব্য: নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধানমন্ত্রী ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও এ মন্তব্যে মর্মাহত হয়েছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নোটিশে বলা হয়েছে, নাসীরুদ্দীনের নিজের ফেসবুক স্ট্যাটাসকে উদ্ধৃত করে তিনি সেখানে প্রশ্ন তুলেছেন কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না। তাই এই বিষয়ে কারণ দেখাতে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। নোটিশে যোগাযোগের ঠিকানাও দেওয়া হয়েছে—অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

প্রধানমন্ত্রী ও জায়মা নিয়ে মন্তব্য: নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রকাশিতঃ ০২:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬