০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চালুর তিন মাসে নবনির্মিত এটিসি টাওয়ার আয় ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তারেক রহমান বর্জ্য অপসারণে গাফিলতির ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাসহ সারাদেশে চলছে পশু কোরবানি সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামান আর নেই ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারা দেশে কোরবানি চলছে ঈদের দ্বিতীয় দিনেও নাড়ির টানে রাজধানী ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ ঈদুল আজহার শুভেচ্ছার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তারেক রহমান

পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার পশুবর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখার জন্য রাজপথে নেমেছেন রাজনৈতিক নেতা তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেল চারটার দিকে নিজেই গাড়ি চালিয়ে তিনি শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বাস্তব পরিস্থিতি প্রত্যক্ষ করেন।

তার পক্ষে উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কি না—এটা দেখতেই মূলত তিনি রাস্তায় বেরিয়েছেন। নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছেন।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় তিনি সাধারণ নাগরিকের মতো ট্রাফিক আইন ও সংকেত মেনে গাড়ি চালিয়েছিলেন। তাঁর অপ্রত্যাশিত সফরের পথপরিক্রমা ব্যাপক ছিল। গুলশান অ্যাভিনিউস্থ বাসভবন থেকে যাত্রা শুরু করে তিনি গুলশান-১ মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা, মালিবাগের আবুল হোটেল ও তালতলা মার্কেট দিয়ে বাসাবো ও কমলাপুর এলাকা অতিক্রম করেন। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ হয়ে পুরান ঢাকার নারিন্দা এবং রায়সাহেব বাজার এলাকার পরিস্থিতি দেখেন।

তার যান আদালত সড়ক, নয়াবাজার ও বংশাল হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটরির দিকে অগ্রসর হয়। পথে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ সংলগ্ন সীমান্ত স্কয়ার ও জিগাতলা দিয়ে তিনি ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়কের বর্জ্য অপসারণ কাজও খুঁটিয়ে দেখেন। পরিদর্শন শেষে তিনি মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী এলাকার সার্বিক পরিচ্ছন্নতা সম্পর্কেও ধারণা নেবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রমে তদারকি করা ছিল তাঁর আকস্মিক পরিদর্শনের উদ্দেশ্য।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তারেক রহমান

প্রকাশিতঃ ০৭:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬