০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

গণতন্ত্রকে ধ্বংস করার সুপরিকল্পিত গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করার জন্য চারদিকেই একটি সুপরিকল্পিত ও গভীর চক্রান্ত চলছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে বর্তমান রাজনীতিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে; সব রাজনৈতিক নেতার বিরুদ্ধে সিস্টেম্যাটিক চরিত্রহরণ চালিয়ে তাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে হীন আখ্যা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এটি শুধুই কিছু ব্যক্তির বিরুদ্ধে আক্রমণ নয়, বরং রাজনৈতিক ধারাকে দুর্বল করে দেওয়ার একটা কৌশল, যা সুস্থ রাজনীতির জন্য আশঙ্কাজনক।

তিনি শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এক বড় আন্দোলন ও অভ্যুত্থানের পর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এখন পরিকল্পিতভাবে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা শুরু হয়েছে। সবকিছু ভাঙচুর করে এবং মানুষকে বিচলিত ও বিভ্রান্ত করে একটি নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে — যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি।

তিনি আরও বলেন, বিএনপি একটি উদার, গণতান্ত্রিক রাজনৈতিক দল; এটি কোনো বিপ্লবী গোষ্ঠী নয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে জনগণের কল্যাণে কাজ করতে চায়। এ দলটির মূল চরিত্রই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ, লোকসেবার মনোভাব ও সংবেদনশীলতা।

স্মরণ সভায় মারা যাওয়া নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা এমন সময় রাজনীতি করেছেন যখন রাজনৈতিক জীবনে এথিক্স, মোরালিটি ও মূল্যবোধ ছিল। তারা সবসময় জনগণের কল্যাণ, মানুষের দুঃখ-দুর্দশা নিরসন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করার জন্য কাজ করে গেছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

গণতন্ত্রকে ধ্বংস করার সুপরিকল্পিত গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ০৭:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬