০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ২০২৬–২৭ অর্থবছরের বাজেট: ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব বৃহত্তম বাজেট পেস—অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের ভোগ্যপণ্যের ব্যয় কমানো লক্ষ্য স্বাস্থ্যমন্ত্রী: আদ্-দ্বীনের শোকজ জবাবে আমরা সন্তুষ্ট নই বাংলাদেশের অর্থনীতি প্রথমবার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকা-মুখী ট্রেন চলাচল বন্ধ কাঁটাতারের বেড়াজালে আটকা মানবতা একনেকে ৩ হাজার ৮৯১ কোটিতে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ, স্টার্টআপে মাত্র ৪% সুদ অবকাঠামো উন্নয়নে দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু

স্বাস্থ্যমন্ত্রী: আদ্-দ্বীনের শোকজ জবাবে আমরা সন্তুষ্ট নই

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া শোকজ জবাবে তিনি সন্তুষ্ট নন। বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের বদলে অনেক অপ্রাসঙ্গিক বিষয় থাকায় তা গ্রহণযোগ্য মনে হয়নি।

মন্ত্রী বলেন, ‘‘আমি আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া জবাব পড়েছি। সেখানে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প-কাহিনি রয়েছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’’ তিনি জানান, হাসপাতাল চার থেকে পাঁচ পৃষ্ঠার একটি জবাব দিয়েছে, কিন্তু সেটি প্রয়োজনীয় তথ্যের তুলনায় বেশি অস্পষ্ট ও ভিত্তিহীন বিষয় এনেছে—অর্থাৎ একটি ভেজ্‌র রিপ্লাই (vague reply)।

সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি পাশাপাশি প্রয়োজন হলে আরও তথ্যপ্রমাণ চাওয়া বা প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

স্বাস্থ্যমন্ত্রী: আদ্-দ্বীনের শোকজ জবাবে আমরা সন্তুষ্ট নই

প্রকাশিতঃ ০৭:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬