০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা রামিসা হত্যা-ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে কাল হজ পরবর্তী ফিরতি অভিযানে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি প্রধানমন্ত্রীর সান্নিধ্যে দৃষ্টিহীন নূরজাহানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হজ শেষ: দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি চালুর তিন মাসে নবনির্মিত এটিসি টাওয়ার আয় ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তারেক রহমান বর্জ্য অপসারণে গাফিলতির ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রেমিট্যান্সে প্রণোদনা ৫ শতাংশ করার প্রস্তাব

ডলারের বাজারে অস্থিরতা কমাতে বৈধভাবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর প্রণোদনা বৃদ্ধি করে ৫ শতাংশ করাসহ বাংলাদেশ ব্যাংকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। গত ১৯ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বাফেদার পক্ষ থেকে এসব প্রস্তাব জানানো হয়েছে। বাফেদার এসব প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাফেদার মধ্যে বৃহস্পতিবার বৈঠক হয়। খোলাবাজারে ডলারের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে এসেছে। রাজধানীতে গত বুধবার প্রতি ডলার ৯৮-৯৯ টাকায় বেচাকেনা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক ৮৮ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে।

ডলারের বাজারে অস্থিরতা কাটাতে বাফেদার প্রস্তাবের মধ্যে রয়েছে—বৈধভাবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রণোদনা ৫ শতাংশ করা, বাজারের চাহিদা বিবেচনা করে ডলার সরবরাহ করা, বাজারের গতিবিধি পর্যবেক্ষণ সাপেক্ষে ডলার ক্রয়-বিক্রয়ে আন্তঃব্যাংক বিনিময় হার পুননির্ধারণ করা। সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ‘একক বিনিময় হারে’ লেনদেন করবে এবং সেই হার আন্তঃব্যাংকের মধ্যে লেনদেনের থেকে কমপক্ষে শূন্য দশমিক ১ শতাংশ কম হবে।

সম্প্রতি অনুষ্ঠিত বাফেদার বৈঠকে অংশ নেওয়া একজন সদস্য জানান, ডলারের দাম বাড়ার সম্ভাব্য কারণ বের করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া ও হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো। বাংলাদেশ ব্যাংক চাহিদা অনুযায়ী ডলার না ছাড়ায় ব্যাংকগুলোর সংকট আরো বাড়ছে। পরামর্শ হিসেবে তারা বলেন, সংকট উত্তোরণে রপ্তানি আয় বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ এবং রেমিট্যান্স বাড়াতে প্রয়োজনে ভর্তুকি দ্বিগুণ করা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা

রেমিট্যান্সে প্রণোদনা ৫ শতাংশ করার প্রস্তাব

প্রকাশিতঃ ০১:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২