০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বৃষ্টির মধ্যেও কক্সবাজারে একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন, বৃক্ষরোপণ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

মৌসুমি বায়ুর প্রভাবে জেলা জুড়ে সকাল থেকেই বর্ষণ ছিল। তবু এসব প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকায় যান। সকাল সাড়ে ১০টায় সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’ পুনরায় খননের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর তিনি সেখানে একটি পথসভায় স্থানীয় জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

খাল পুনঃখননের পাশাপাশি তার সফরে বৃক্ষরোপণ অভিযান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমেও অংশগ্রহণের কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রীর এ সফর কক্সবাজারে চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি পদক্ষেপ হিসেবে গুরুত্ব পাচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বৃষ্টির মধ্যেও কক্সবাজারে একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিতঃ ০২:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬