০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান নয়াদিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে পূর্বনির্ধারিত সফর বাতিল করে দেশে ফিরেছেন। তিনি সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

গত রোববার বিকেল ৩টা ২০ মিনিটে তিনি প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি যান, যেখানে ‘ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন’ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম ভারতের নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হওয়ার কারণে তাকে আটকে রাখা হয় এবং দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডা. জাহেদ তার পাসপোর্ট ফেরত চেয়ে পরবর্তী ফিরতি ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর বরাতে জানা গেছে, তার নাম নিরাপত্তা সংক্রান্ত ওয়াচলিস্টে পড়ায় অতিরিক্ত যাচাই-বাছাই করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের খবর, ঘটনা মূলত প্রশাসনিক সমন্বয়হীনতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটে। তথ্যমতে, পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম মুছে ফেলা হলেও ভারতের অভিবাসন বিভাগের ডেটাবেসে সেই পরিবর্তন সময়মতো আপডেট করা হয়নি। ফলে ইমিগ্রেশন কাউন্টারে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা জারি হয় এবং তিনি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

পরিস্থিতি বিবেচনা করেই উপদেষ্টা সফরটি বাতিল করে দ্রুত দেশে ফেরার পথ বেছে নেন। ঘটনাটি প্রশাসনিক ও তথ্য-সংযুক্তির ত্রুটির কারণে হয়েছে বলে সূত্রগুলো উল্লেখ করেছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রকাশিতঃ ০২:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬